প্রধান পাতা
IDNwiki থেকে
পরিচ্ছেদসমূহ |
উদাহরণ.পরীক্ষা মূল্যায়নে স্বাগত
নতুন Internationalized Domain Name (IDN) টপ-লেভেল ডোমেইন মূল্যায়ন করার জন্য ব্যবহৃত IDNwiki-র বাংলা ভুক্তিতে স্বাগত। এই পরীক্ষামুলক IDN সমূহ, যা উদাহরণ.পরীক্ষা নামে ১১টি ভাষাতে দেখতে পারবেন ইংরেজি প্রধান পাতা-র মাধ্যমে, তা সবই ICANN-এর IDNwiki-র দিকে নির্দেশিত। আপনি এখানে পৌঁছেছেন আপনার ব্রাউজারে নিজে একটি IDN লিংক লিখে অথবা একটি IDN লিংকে ক্লিক করে। বাংলা ভুক্তিতে আসার জন্য অভিনন্দন !
যেহেতু বাংলা ভুক্তির বিবরণ উদাহরণ.পরীক্ষা -র মনোনীত লিপিমালায় পরবর্তীকালে স্থাপিত হয়েছে সেহেতু এটি চতুর্থ লেভেলে আবির্ভূত হয়েছে। তাসত্ত্বেও, এটি IDNwiki-র যে ভুক্তিকে আখ্যায়ীত করছে সেটি অন্যান্য লিপির সমতুল্য। বাম পাশের পরিভ্রমণ বারে অবস্থিত অনুচ্ছেদ ও অন্যান্য ভাষার ভুক্তি সমূহ আপনাকে বাংলা IDN এর কার্যকারিতা পরীক্ষা করতে সাহায্য করবে।
এই ভুক্তিতে প্রবেশ করা বা আপনার অংশগ্রহণের জন্য আপনার ব্রাউজারে IDN-র পুরোপুরি সমর্থনের প্রয়োজন নেই। উদাহরণ স্বরূপ, নীচের লিংকটি দিয়ে, যেটি এই ভুক্তিতে ফিরে আসে, আপনি আপনার ব্রাউজারের কার্যক্ষমতা পরীক্ষা করতে পারবেন। আরেকটি পরীক্ষা হচ্ছে একটি ব্রাউজারের এড্রেস লাইনে সরাসরি IDN লিখে অথবা কপি পেস্ট করে পরীক্ষা করা। এটি আপনাকে এই ভুক্তিতে আবার নিয়ে আসবে শুধুমাত্র যদি আপনার ব্রাউজার পুরোপুরি IDN সমর্থিত হয়।
| http://বাংলা.idn.icann.org |
এই মূল্যায়ন সংক্রান্ত প্রাসঙ্গিক বিষয়বস্তু যা এখনও এখানে বাংলায় প্রাপ্ত নয় তা পাওয়া যাবে ইংরেজি প্রধান পাতা-তে। আপনার ব্রাউজার পুরোপুরিভাবে IDN সমর্থিত করানোর জন্য পড়তে পারেন আপনার ব্রাউজার সমন্বয় করুন নিবন্ধটি।
উপরোক্ত IDN লিংকটি ছাড়াও, এই ভুক্তিতে http://bn.idn.icann.org লাতিন নামটি দিয়েও প্রবেশ করা যাবে। এই ধরনটি প্রাথমিকভাবে সেসব ব্যবহারকারিদের ব্যবহার ও যোগাযোগের জন্য উদ্দিষ্ট যারা বাংলা লিপির সাথে পরিচিত নন অথবা যাদের IDN সমর্থনযুক্ত সফটওয়্যার নেই। (এ সম্বন্ধে আরও বলা হয়েছে মৌলিক ধারনা নিবন্ধে)।
আপনার অংশগ্রহণ গুরুত্বপূর্ণ !
IDNwiki-তে http://বাংলা.idn.icann.org ডোমেইন ও এটি সংক্রান্ত প্রাপ্ত সেবায় আপনার অভিজ্ঞতা বর্ণনা করে মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অনুপ্রাণিত করা হচ্ছে। প্রতিটি অনুচ্ছেদের জন্য আলাদা আলোচনা পাতা রয়েছে, যেখানে উপরের অংশে প্রাপ্ত আলোচনা লিখিত ট্যাবের মাধ্যমে প্রবেশ করা যাবে। টপ-লেভেল IDN সমূহ চূড়ান্তভাবে প্রকাশের পরিকল্পনা ও সম্পাদনায় আপনার মতামত মূল্যবান।
পরীক্ষা করার বিষয় সমূহ
এই মূল্যায়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটি করতে পারেন তা হচ্ছে আপনার ব্রাউজারের বিশ্লেষণ করা।
- IDN লিংকসমূহ কাজ করে কি যখন এটি আপনার ব্রাউজারে ক্লিক করা হয় বা লিখা হয় ?
- IDN টি আপনার প্রত্যাশা অনুযায়ী আপনার ব্রাউজারের এড্রেস ও ষ্টেটাস লাইনে প্রদর্শিত হয় কি ?
- আপনার ইমেইল প্রোগ্রাম IDN URL সমূহ ঠিকমত পাঠাতে পারে কি যখন আপনি একটি ইমেইলের মূল অংশ বা বিষয়ের লাইনে লিখে অথবা কপি পেস্ট করে দেন ?
- আপনি যদি একটি IDN URL অন্য একটি এপ্লিকেশনে লিখেন অথবা কপি পেস্ট করেন, তাহলে সেটি IDN সমূহ কীভাবে সমন্বয় করে ? (উদাহরণস্বরূপ, যদি আপনার ওয়ার্ড প্রসেসর URL সমূহকে ক্লিক করার মতো লিংকে রূপান্তর করে, তাহলে কি সেগুলো ঠিক মতো কাজ করে, এবং সেসব লিংক কি অন্যান্য এপ্লিকেশনেও ঠিক মতো কাজ করে ?)
- আপনি কি আপনার অভ্যস্ত সফটয়্যারের বিকল্প (যেমন অন্যান্য ব্রাউজার) দিয়ে পরীক্ষা করেছেন ?
ফলাফলের বিবরণ দিতে ভুলবেন না !
- আপনি যেমন আশা করেছেন ফলাফল কি তেমন ছিল ?
- এমন কোনও সমস্যা ছিল যার সমাধান আপনি করতে পারেননি ?
- কিভাবে মূল্যায়ন প্রক্রিয়ার উন্নতি করা সম্ভব ?
অতিরিক্ত তথ্য
বাংলা প্রধান অংশের পূর্ণ URL এবং "উদাহরণ.পরীক্ষা" ভাষা সমূহে পরিবেশিত অন্যান্য প্রবন্ধের IDN-র পরে একটি "path" নির্দেশক রয়েছে, যা একটি slash দ্বারা আলাদা করা এভাবে http://বাংলা.idn.icann.org/path। এই path-টি আপনার ব্রাউজারের এড্রেস লাইনে একটি সহজপাঠ্য অংশ হিসেবে অথবা "%cc" অক্ষরের একটি সাংকেতিক অনুক্রম হিসেবে আবির্ভূত হবে। এটি আন্তর্জাতিকীকরনের একটি মুখ্য বিষয়, যদিও এটি IDN-র বিবেচনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তবুও তা TLD মূল্যায়নের যথাযথ উদ্দেশ্যের বাহিরে। তাসত্ত্বেও, এটি এই IDNwiki-তে প্রাপ্ত বিষয়বস্তুর অংশ এবং এটি সম্পর্কিত আপনার মতামত সুস্বাগত।
